কৃষ্ণ সাগরে মার্কিন বিমান শনাক্ত করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৭, ১৯:৩৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৯:৩৭

কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক জলসীমায় রুশ সীমান্তের দিকে এগিয়ে আসা একটি মার্কিন বিমান শনাক্ত করেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

কৃষ্ণ সাগরে মার্কিন বিমান শনাক্ত করেছে রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দক্ষিণাঞ্চল সামরিক জেলার প্রেস অফিস জানিয়েছে শনিবার মস্কো সময় দুপুর ১টায় রাশিয়ার সীমান্তের দিকে দ্রুত গতিতে আসা একটি মার্কিন বিমান শনাক্ত করেছে সেনাবাহিনী। রাশিয়ার একটি সু-৩০ যুদ্ধবিমানের রাডারে মার্কিন পি-৮এ পসেইডন বিমানের উপস্থিতি টের পাওয়া যায়।

খবরে আরও বলা হয়েছে, মার্কিন বিমানটি চিহ্নিত হওয়ার পর গতিপথ পরিবর্তন করে রাশিয়ার আকাশসীমা থেকে দূরে সরে যায়।

এর আগে এ বছরে জুন মাসে বাল্টিক সাগরে একটি মার্কিন বি-৫২ বোমারু বিমানের উপস্থিতির কথা জানিয়েছিল রাশিয়া।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের