রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৮, ১৪:২৬আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৫:৫৭

যুক্তরাজ্যের মাটিতে নার্ভ এজেন্ট হামলা চালানোর জের ধরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে অস্ট্রেলিয়া। এই ঘটনায় মিত্র রাষ্ট্র যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গতি রেখে অস্ট্রেলিয়াও দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ খবর জানিয়েছে।

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, রুশ কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। এরমধ্যে থাকতে পারে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ বয়কট করা।

জুলি বিশপ বলেন, আরও ব্যাপক আকারে পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশ্বকাপ বয়কট এসব পদক্ষেপের একটি হতে পারে।

তবে অস্ট্রেলিয়ার ফুটবল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন পর্যন্ত বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা মতোই এগিয়ে যাচ্ছে। ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া এক ই-মেইল বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ডসহ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সব ফিফা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আমাদের লক্ষ্যও তাই।’

যুক্তরাজ্যে এক সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে সামরিক বাহিনীর ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক গ্যাস (নার্ভ এজেন্ট) প্রয়োগে হত্যাচেষ্টায় মস্কোর সংশ্লিষ্টতার অভিযোগে ১৩৯ রুশ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ ২৪টি দেশ। 

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম