অক্টোবরে ভারত সফর করবেন পুতিন

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩

দুই দিনের সফরে ৫ অক্টোবর নয়া দিল্লি পৌঁছাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্ষিক ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে তিনি দিল্লি সফর করবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

অক্টোবরে ভারত সফর করবেন পুতিন

এবারের ভারত-রাশিয়া সম্মেলন অনুষ্ঠিত ৪ ও ৫ অক্টোবর। এতে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন চুক্তি হতে পারে।

অক্টোবরের সম্মেলনটি উভয় দেশের মধ্যে ১৯তম সম্মেলন। সর্বশেষ ২০১৭ সালে রাশিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফর করেছিলেন।

এবারের সম্মেলনে রাশিয়ার কাছ থেকে ভারত বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, চারটি প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি (T) হেলিকপ্টার।

এর আগে ২০১৬ সালে ভারত ৩৯ হাজার কোটি রুপিতে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছিল। রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতও নিষেধাজ্ঞার আশঙ্কা করছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম