আবার বিয়ের ইঙ্গিত দিলেন পুতিন

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ১৯:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন হয়তো আবার তিনি বিয়ে করবেন। তবে কাকে বিয়ে করবেন তা জানাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন

৬৬ বছরের পুতিনের ব্যক্তি জীবন ব্যাপক গোপনীয়তায় ভরা। পরিবারের কাছের সদস্যরা শুধু তার ব্যক্তি জীবন সম্পর্কে কিছুটা ধারণা রাখে। বৃহস্পতিবার মস্কোতে সাংবাদিকদের বার্ষিক প্রশ্নোত্তর অনুষ্ঠানে বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে হাসি মুখে পুতিন বলেন, একজন সম্ভ্রান্ত মানুষ হিসেবে কোনও এক সময় আমাকে তা (বিয়ে) করতে হবে।

১৯৮৩ সালে পুতিন লিউডমিলা পুতিনাকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই মেয়ে আছে। উভয়ের বয়স ত্রিশের গোড়ার দিকে। তারা কেউই রাজনীতিতে জড়িত নন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন না।

লিউডমিলার সঙ্গে বিচ্ছেদের পরই পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়। রাশিয়ার একটি দৈনিক পত্রিকার খবরে বলা হয়েছিল, সাবেক এক অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভার সঙ্গে পুতিনের সম্পর্ক রয়েছে। যদিও রুশ প্রেসিডেন্ট এমন সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

রয়টার্স ২০১৬ সালে এক খবরে জানায়, পুতিনের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী অ্যালিনার বোন ও দাদির নামে কিছু সম্পদের মালিকানা হস্তান্তর করেছেন।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি