আবারও নারী ট্রেন চালক নিয়োগ করছে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২১, ১৭:১৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৭:২১
image

নির্দিষ্ট কিছু চাকরিতে নারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথমবারের মতো নারী ট্রেন চালক নিয়োগ দিয়েছে মস্কোর মেট্রো বিভাগ। গত বছর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

১৯৮০ এর দশকের শুরুর দিক থেকেই নারী চালকদের নিয়োগ দেওয়া বন্ধ করে দেয় মস্কো মেট্রো। নারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত চাকরির তালিকায় ট্রেন চালানোকে যুক্ত করা হয়। তাদের সর্বশেষ যে নারী চালক ছিলেন তিনিও ২০১৪ সালে অবসরে চলে যান।

তবে গত বছর লরি চালানো, ট্রেন চালানোসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি করার জন্য নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর রবিবার (৩ জানুয়ারি) মস্কো শহরের পরিবহন বিভাগ মস্কো মেট্রোর ইলেক্ট্রিক ট্রেনের প্রথম নারী চালককে স্বাগত জানিয়েছে। এ যেন এক নতুন যুগের সূচনা। ২০২১ সালের ১ জানুয়ারি এ নেটওয়ার্কে ১২ জন নারী যোগ দিয়েছে।

রবিবার মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন ও শহরের পরিবহন বিভাগের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, এ নেটওয়ার্কে যোগ দেওয়া ২৫ জন নারীর মধ্যে ১২ জন তাদের প্রশিক্ষণ শেষ করেছেন এবং কাজ করার অনুমতি পেয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, নারী চালকরা যে পোশাক পরে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সে পোশাকই তারা পরতে পারবেন। সেটা স্কার্ট হোক কিংবা ট্রাউজার।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম