রাশিয়া জুড়ে বিক্ষোভ শুরু, বহু নাভালনি সমর্থক আটক

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৬:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৫০
image

কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনির সমর্থনে রাশিয়া জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। শনিবার বিক্ষোভের সময় নাভালনির ঘনিষ্ঠ কয়েক জন সহযোগীসহ বহু সমর্থকদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন নাভালনির মুখপাত্র এবং একজন আইনজীবী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রবিবার দেশে ফিরে বিমানবন্দরেই আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত।

নাভালনিকে বন্দি রাখার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় তার সমর্থকেরা। অন্তত ৬০টি শহরে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। শনিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়।

ভ্লাদিভোস্তক শহরে প্রায় তিন হাজার বিক্ষোভকারী নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি বিক্ষোভকারীদের সংখ্যা পাঁচশ’ হতে পারে। ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরটিতে বিক্ষোভকারীদের একাংশের প্রতি চড়াও হয়েছে দাঙ্গা পুলিশ। এছাড়া, সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ করেছে নাভালনি সমর্থকেরা।

মিছিল পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ওভিডি ইনফো জানিয়েছে, রাশিয়া জুড়ে এখন পর্যন্ত ৪৮ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জনকেই গ্রেফতার করা হয়েছে খাবারোভস্ক শহর থেকে।

এদিকে, বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের প্রতিশ্রুতি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। পুলিশ বলছে, যে কোনও বেআইনি সমাবেশ ও উস্কানি তাৎক্ষণিকভাবে দমন করা হবে।  

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের