ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ার করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৭
image

রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে মস্কো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্রেমলিনের কঠোর সমালোচক আলেক্সাই নাভালনির গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে পশ্চিমা দুনিয়ায় আলোচনা চলছে।

ওই আলোচনার প্রেক্ষাপটে মস্কোর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছি।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমারা নিজেদের বৈশ্বিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাই না, কিন্তু আমাদের তা করার জন্য প্রস্তুত থাকতে হবে। শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম