মঙ্গলবার ভ্যাকসিন নেবেন পুতিন

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২১, ২২:৪৩আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:৪৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (২৩ মার্চ) করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কয়েক মাস পর এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়াজুড়ে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও পুতিন তা না নেওয়াতে পুতিনের সমালোচনা করছেন বিরোধীরা। তাদের দাবি, এতে করে ভ্যাকসিন নিয়ে মানুষের মনে আগে থেকে থাকা সংশয় আরও বাড়ছে।

দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ৪.৩ শতাংশ ভ্যাকসিন নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগের হারের চেয়ে তা অনেক কম।

সোমবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, মঙ্গলবার তিনি ভ্যাকসিন নিবেন। তবে করোনার কোনও ভ্যাকসিন নিবেন তা জানাননি।

রাশিয়াতে তিনটি ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

পুতিন আরও জানান, ইতোমধে ৬৩ লাখ মানুষ টিকা নিয়েছেন এক ডোজ করে। দুই ডোজ দিয়েছেন ৪৩ লাখ মানুষ।

তিনি বলেন, আজ আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি রাশিয়ার ভ্যাকসিন সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ও নিরাপদ। আমাদের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের জন্য এটি দারুণ সাফল্য।

/এএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম