আফগান ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানকে আমন্ত্রণ রাশিয়ার, বাদ ভারত

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ১৭:৫৭ আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯:৪৮

আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনায় অংশগ্রহণের জন্য ভারতকে আমন্ত্রণ জানায়নি রাশিয়া। মস্কোর পক্ষ থেকে এ আলোচনায় অংশ নিতে চীন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই)।

খবরে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবানের সামরিক অগ্রযাত্রা অব্যাহত থাকায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের স্বার্থ থাকা দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে রাশিয়া। মূলত সহিংসতার অবসান ও আফগান শান্তি প্রক্রিয়ায় গতি আনতে রাশিয়া এই পদক্ষেপ নিচ্ছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, ১১ আগস্ট রাশিয়ার উদ্যোগে আমন্ত্রিতরা কাতারে বৈঠকে বসবে। এর আগে ১৮ মার্চ ও ৩০ এপ্রিল একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এর পাশাপাশি রাশিয়া নিজেদের মতো করে আফগানিস্তানের জাতীয় পুনর্মিলনী প্রক্রিয়ার জন্য কাজ করে যাচ্ছে। গত মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, আফগান পরিস্থিতি নিয়ে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবে মস্কো।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর ধারণা করা হয়েছিল, আসন্ন বৈঠকগুলোতে ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে।

ল্যাভরভ আরও বলেছিলেন, ট্রইকা আদলের বর্ধিত বৈঠকগুলোতে আমরা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবো। আফগানিস্তান পরিস্থিতিতে প্রভাব রাখতে পারে এমন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো।  

আফগান সংঘাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পার্থক্য রয়েছে। তবে উভয় দেশই এখন আন্ত-আফগান শান্তি আলোচনায় জোর দিচ্ছে।

আসন্ন বর্ধিত ট্রইকা বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজায় শুক্রবার (৬ আগস্ট) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবারের অধিবেশনটি ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘে ভারতীয় দূত টিএস টিরুমূর্তি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
সর্বশেষ খবর
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান 
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’