হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ২০:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২০:৫৫

পারমাণবিক সাবমেরিন থেকে আগস্ট মাসের শেষ দিকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া। পানির নিচে সাবমেরিনকে ভয়াবহ অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হবে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক এখবর জানিয়েছে।

জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা সফলভাবে অ্যাডমিরাল গোরশকভ থেকে শব্দের চেয়ে সাতগুণ বেশি দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। এটি শ্বেত সাগর থেকে ২০০ মাইলের বেশি পাড়ি দিয়ে বারেন্ট সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ওই পরীক্ষার পর থেকেই ক্ষেপণাস্ত্রটির সাবমেরিনে পরীক্ষা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সিরকন নামের এই ক্ষেপণাস্ত্রটি উদ্ভাবন করেছে এনপিও মেশিনোস্ত্রোয়েনিয়া।

মার্চ মাসে একাধিক খবরে এই পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু রুশ বার্তা সংস্থা তাস শুক্রবার জানায়, এই মাসের শেষের দিকে উত্তরাঞ্চলীয় নৌবহরের ইয়াসিন ক্লাস সেভেরোডভিনস্ক পারমাণবিকচালিত সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হবে।

এক সূত্র জানায়, সিরকন রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ আগস্ট মাসের শেষের দিকে শুরু হবে। বেশ কয়েকটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের