ঘনিষ্ঠদের করোনা, সেলফ-আইসোলেশনে পুতিন

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২

ঘনিষ্ঠ কয়েকজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ক্রেমলিন জানায়, পুতিনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি সুস্থ আছেন।

করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন পুতিন। এই বছরের মার্চ মাসে তিনি টিকা নেন।

ক্রেমলিনের বিবৃতিতে স্বীকার করা হয়েছে, পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের কয়েকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবারেই তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমনের সঙ্গে আলোচনাতেও সেলফ-আইসোলেশনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পুতিন।

ক্রেমলিনের বিবৃতি অনুসারে, এই সপ্তাহের চলমান বৈঠকগুলো ভিডিও কনফারেন্সে সম্পন্ন করবেন রুশ প্রেসিডেন্ট।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক