মাউন্ট এলব্রাসে তুষারঝড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়া দলের ১৪ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাশিয়ায় আঞ্চলিক জরুরি মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়র্টাসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ১৯ জন পর্বতারোহীর একটি দল পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থান করছিলেন। হঠাৎ সেখানকার আবহাওয়া পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নামার পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাস শুরু হয়। এতে চরম বিপদে পড়েন তারা।

তাদের উদ্ধার করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় জরুরি বিভাগকে। এ সময় মোকাবিলা করতে হয়েছে ঝোড়ো বাতাস ও শূন্যের নিচে থাকা তাপমাত্রা। তুষারঝড়ের কারণে আশপাশ ঠিকভাবে দেখাও যাচ্ছিল না। নিহতদের মধ্যে একজন নারী আছেন। উদ্ধার হওয়া পবর্তারোহীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মাউন্ট এলব্রাসের উচ্চতা ৫৬৪২ মিটার। এটি ইউরোপের মধ্যে সর্বোচ্চ উঁচু পবর্ত।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম