ইউটিউব বন্ধের হুমকি রাশিয়ার

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯

ইউটিউব কর্তৃপক্ষ রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ব্রডকাস্টার আরটি-এর জার্মান ভাষার দুটি জনপ্রিয় চ্যানেল মুছে দেওয়ায় হুমকি দিয়েছে মস্কো। বুধবার (২৯ সেপ্টেম্বর) এক ঘোষণায়, দ্রুত চ্যানেলগুলো খুলে না দিলে ইউটিউব বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

ইউটিউব জানিয়েছে, আরটি-র চ্যানেলগুলো কোভিড -১৯ বিষয়ক নীতি লঙ্ঘন করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির যুক্তি মানতে নারাজ রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘নজিরবিহীন তথ্য আগ্রাসন’ বলে অবিহিত করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক রোসকোমনাডজোর জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করে গুগলকে চিঠি লিখেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, যদি ইউটিউব কর্তৃপক্ষ দাবী মানতে ব্যর্থ হয় তবে রাশিয়া আংশিক বা সম্পূর্ণরূপে ইউটিউব নিষিদ্ধ করার দিকে যেতে পারে। এখন রাশিয়ার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা সরকারের নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটগুলোতে ডেটা সরবরাহ সীমিত করা বা ব্লক করতে পারে।

আরটির এডিটর ইন চিফ মার্গারিটা সিমোনিয়ান যিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বলেন, মস্কোর জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এবং দেশটির অন্যান্য সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে রাশিয়া। জার্মানিতে রুশ চ্যানেল মুছে ফেলার পেছনে বার্লিনের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদিকদের কাছে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক