অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি না দেওয়ার আহ্বান রাশিয়ার

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১৬:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:৪৭

অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ফের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ওয়াশিংটনের এ সংক্রান্ত উদ্যোগ আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচির প্রতি মারাত্মক হুমকি।

শুক্রবার এ নিয়ে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, অকাস জোটের কাঠামোর ভেতরে থেকে অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি পাবে। এটি আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য মারাত্মক চ্যালেঞ্জ।

গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়া অকাস জোটের আওতায় মার্কিন পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে কমপক্ষে আটটি সাবমেরিন তৈরি করবে। ২০৩৬ সালের মধ্যে প্রথম সাবমেরিন অস্ট্রেলীয় সামরিক বাহিনী ব্যবহার করতে সক্ষম হবে। ত্রিপক্ষীয় এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া হতে যাচ্ছে যুক্তরাজ্যের পর বিশ্বের দ্বিতীয় দেশ যারা মার্কিন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি হাতে পাচ্ছে।

প্রথমে ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সে চুক্তি বাতিল করে মার্কিন পারমাণবিক প্রযুক্তি গ্রহণের চুক্তি করে দেশটি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফ্রান্স। দেশটি বলেছে, এই ঘটনার মধ্য দিয়ে পেছন থেকে ছুরি মেরেছে যুক্তরাষ্ট্র। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী