করোনার ঊর্ধ্বগতি: মস্কোতে লকডাউনে বন্ধ দোকান-রেস্তোরাঁ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১৮:৫৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৯:০৪

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ব্যাপক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার রাজধানী মস্কোয় লকডাউন জারি করা হয়েছে। সংক্রমণের লাগাম টানতে বৃহস্পতিবার থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত লকডাউন থাকবে। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, অপ্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা, পণ্য-সামগ্রীর খুচরা বিক্রির দোকান, রেস্তোরাঁ, ক্রীড়া ও বিনোদনের স্থানের পাশাপাশি স্কুল ও কিন্ডারগার্টেনও লকডাউনের আওতায় থাকবে।

তবে এই সময়ে খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় দোকান খোলা থাকবে। কেউ রেস্তোরাঁয় বসে খাবার খেতে না পারলেও কিনে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে। রাশিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও কোভিড প্রতিরোধী টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশটিতে নিজেদের তৈরি টিকা স্পুটনিক-ভি দিচ্ছে সরকার। কিন্তু এই টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ অনেক রাশিয়ানের। ফলে এই ভ্যাকসিন নিতে অনেকের আপত্তি থাকায় সংক্রমণ আরও বাড়ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ায় ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৯ জন মারা গেছেন। এই সময়ে দেশটির ৮৫টি অঞ্চলে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৬ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত রাশিয়ায় মারা গেছেন ২ লাখ ৩০ হাজারের বেশি।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম