ভারতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ২২:১২আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২২:১২

ভারতে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ শুরু করেছে রাশিয়া। রবিবার রুশ সেনাবাহিনীর একটি সংস্থার প্রধান দিমিত্রি সুগাইয়েভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এখবর জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা রয়েছে ভারতের।

রবিবার দুবাইতে একটি অ্যারোস্পেশ শো’তে দিমিত্র সুগাইয়েভ বলেন, প্রথম চালান পাঠানোর কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই বছরের শেষ দিকে এস-৪০০ সিস্টেমের প্রথম ইউনিট ভারতে পৌঁছাবে।

চীনকে মোকাবিলায় ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে দূরপাল্লার পাঁচটি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ৫৫০ কোটি ডলারে কেনার চুক্তি করে ভারত।

যুক্তরাষ্ট্রের কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভারসারিজ থ্রু স্যাংকশন্স অ্যাক্ট-এর আওতায় ভারত বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞায় রয়েছে। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানকে শত্রু হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন।

নয়া দিল্লি বলে আসছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ওয়াশিংটন বলেছে, আইন থেকে ভারতের বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ কম।

গত বছর এই আইনের আওতায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ন্যাটো মিত্র তুরস্কও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছে।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের