আফগানিস্তানকে বিপর্যয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ২০:৩১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:৫৯

আফগানিস্তানের বর্তমান সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। ওয়াশিংটনই আফগানিস্তানকে বড় মানবিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

মুখপাত্র মারিয়া বলেন, আফগানিস্তানের সংকট আরও বাড়ছে। পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে এটি উপহাস ছাড়া কিছুই নয়। তাদের সম্পদ কখন ছাড় দেবে তাও স্পষ্ট করেনি দেশটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ায় এখন তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে মস্কো। রাজনৈতিক বিশেষজ্ঞ মেহদি আফজালি বলেন, মধ্য এশিয়ায় নিজেদের নিরাপত্তার স্বার্থে তালেবানকে সন্তুষ্ট করতে চায় রাশিয়া।

আরেক বিশেষজ্ঞ আজিজ মুজাদিদি মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত আফগান জনগণ ও দেশটির সরকারের ইচ্ছাকে সম্মান করা। ফলে উভয়ের মধ্যেই সুসম্পর্ক বজায় থাকবে।

আফগানিস্তানের সংকটে সম্প্রতি রাজধানী কাবুলে সামরিক বিমানে ত্রাণ সহায়তা পাঠিয়েছে রাশিয়া। রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আফগান জনগণের জন্য ৩৬ টন খাবার এবং মৌলিক সহায়তা পাঠানো হয়েছে। দেশটিতে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে মস্কো’।      

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। এরপরই দেশটিতে সহায়তা বন্ধ করে দেয় অনেকে। ফলে মানবিক বিপর্যয়ে পড়েছে আফগান জনগণ।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান