জি সেভেনের পদক্ষেপ জ্বালানি বাজারকে অস্থিতিশীল করবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ১৮:৩৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৪৭

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ কর্তৃক রুশ তেলের দাম বেঁধে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রেমলিন বলছে, জি সেভেনের পদক্ষেপ ইউক্রেনে রুশ সামরিক অভিযান অব্যাহত রাখার মস্কোর সক্ষমতাকে প্রভাবিত করবে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জি সেভেন এবং তার মিত্রদের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নিচ্ছে মস্কো।

এর আগে জি সেভেনের বেঁধে দেওয়া দামের ব্যাপারে অনড় দেশগুলোর কাছে তেল বিক্রি না করার কথা জনান একাধিক কর্মকর্তা। তবে মস্কোর তরফে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি।

ইউক্রেনে ৯ মাস ধরে চলমান যুদ্ধে রুশ তেল নিয়ে বেশ বিপাকে পড়ে ইউরোপীয় দেশগুলো। রুশ তেলের ওপর নির্ভরশীলতার কারণে তারা আমদানি বন্ধের পথে যেতে পারছিল না। আবার আমদানি জারি রাখলেও মস্কোর কোষাগার সমৃদ্ধ হচ্ছিল। আর মস্কোর কোষাগার সমৃদ্ধ হলে সেখান থেকে ইউক্রেন যুদ্ধে ব্যয় করবে রাশিয়া। এমন বাস্তবতায় রুশ গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎসের সন্ধানে নামে তারা। এর ধারাবাহিকতায় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং শিল্পোন্নত দেশগুলোর জোট-৭ অইউরোপীয় দেশগুলোকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির সুযোগ রাখলেও দাম বেঁধে দেয়। যদিও এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

ইইউ ও জি-৭ রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দাম ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছিল। যদিও ইউক্রেন চেয়েছিল রুশ তেলের মূল্য ৩০ ডলার বেঁধে দেওয়া হোক। চলতি সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এর উদ্দেশ্য হলো জ্বালানির বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত না করে রুশ অর্থনীতিকে আঘাত করা। পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে অশোধিত তেল কেনার জন্য প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দাম দেওয়া যাবে না। শুক্রবার বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত রুশ তেলের মূল্য ছিল ৬৭ ডলার।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী