রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি আটক

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৪, ১১:৪০আপডেট : ১২ মার্চ ২০২৪, ১১:৪০

গুপ্তচরবৃত্তির অভিযোগে দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তিকে আটক করেছে রাশিয়া। সোমবার (১১ মার্চ) মস্কোর একটি আদালত তাকে আটকের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বায়েক ওয়ান নামের ওই ব্যক্তির আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, বায়েককে দূতাবাস থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্টক শহর থেকে বায়েককে আটক করা হয়। তাকে মস্কোর লেফোরটোভো কারাগারে রাখা হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনও নাগরিককে আটক করা হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক তাসের এক কর্মকর্তা জানান, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে বায়েককে আটক করা হয়। তবে তার মামলা সম্পর্কে খুব কমই জানা গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এদিকে, দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বায়েক একজন ধর্ম প্রচারক ছিলেন। চীন থেকে স্থলপথে ভ্লাদিভোস্টকে আসার কয়েকদিন পর স্ত্রীসহ আটক করা হয় তাকে। পরে তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয়। ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় ফিরে এসেছেন তার স্ত্রী।

দুই বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে ধারাবাহিকভাবে বিদেশিদের আটক করে চলেছে রুশ কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টার ও এক আমেরিকানও রয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম