দ্য মস্কো টাইমসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৪, ২০:২৩আপডেট : ১১ জুলাই ২০২৪, ২০:২৩

রাশিয়ার জনপ্রিয় একটি অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য মস্কো টাইমস’কে অবাঞ্ছিত সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সমালোচনামূলক এই সংবাদমাধ্যমকে অবাঞ্ছিত ঘোষণা করে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

অবাঞ্ছিত ঘোষণার অর্থ হল সংবাদমাধ্যমটিকে অবশ্যই রাশিয়ায় যে কোনও কাজ বন্ধ করতে হবে। কোনও রাশিয়ান যদি এটিকে সহযোগিতা করে, তাহলে তাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

গত নভেম্বরে সংবাদমাধ্যমটিকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছিল রাশিয়া।

২০২২ সালে রুশ সামরিক বাহিনী ও ইউক্রেনে অভিযানকে অসম্মানিত করায়, কঠোর বিধিনিষেধমূলক গণমাধ্যম আইনের মুখে পড়ে সংবাদমাধ্যমটি। সে সময় এর সম্পাদকীয় কার্যক্রম নেদারল্যান্ডসের আমস্টারডামে স্থানান্তরিত করা হয়। ওই বছর ১৫ এপ্রিল মস্কো টাইমসের রুশ-ভাষার ওয়েবসাইটটি রাশিয়ায় বন্ধ করে দেওয়া হয়।

রাশিয়ার এমন ঘোষণায় ক্ষুব্ধ সংবাদমাধ্যমটি বলেছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে সত্য সম্পর্কে আমাদের প্রতিবেদনকে দমন করার সর্বশেষ প্রচেষ্টা এটি। এর ফলে আমাদের কাজ আরও কঠিন হয়ে উঠবে। তবে আমরা এই চাপের কাছে হার মানবো না। আমরা নীরব থাকবো না। 

ইংরেজি ও রাশিয়ান ভাষার অনলাইন সংবাদপত্রটি ইংরেজিভাষী পর্যটক ও প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়। ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এটি প্রিন্ট সংস্করণে প্রকাশিত হতো। বিশেষ করে হোটেল, ক্যাফে, দূতাবাস ও এয়ারলাইনগুলোতে এটি বিনামূল্যে বিতরণ করা হতো। পরবর্তীতে একে দৈনিক থেকে সাপ্তাহিক করা হয়। ২০১৭ সালে এটি অনলাইনে পরিণত হয়।

মস্কোর সমালোচনাকারী ব্যক্তি ও সংস্থাগুলোকে ক্রমবর্ধমানভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে রাশিয়া। সম্প্রতি অবাঞ্ছিত ঘোষিত একটি সংবাদমাধ্যম নোভায়া গাজেটা। এর সম্পাদক দিমিত্রি মুরাটভ ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। আরেকটি হলো অনলাইন সংবাদমাধ্যম মেডুজা।

/এস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের