ইরাক যুদ্ধ: চিলকট তদন্তের রায় প্রত্যাখ্যান করবেন টনি ব্লেয়ার

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৬, ১৮:২৩আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:২৩

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জানিয়েছেন, চিলকট তদন্তের রায়ে যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তা প্রত্যাখ্যান করবেন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। চিলকট তদন্তের মাধ্যমে দেশটির পার্লামেন্ট ও জনগণকে না জানিয়ে ২০০৩ সালে ইরাক যুদ্ধে ব্রিটেনকে জড়িত করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে টনি ব্লেয়ার দাবি করেছেন, সাদ্দাম হোসেনকে উৎখাতের জন্য ইরাকে পরিচালিত যুদ্ধের আগে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেননি, এ অভিযোগ কেউ করতে পারবে না।

চিলকট তদন্তের প্রতিবেদন মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, যা আমি এখনও দেখিনি তা নিয়ে কিছু বলা কঠিন। কিন্তু যদি পেছনে তাকিয়ে দেখা যায় এবং ওই সময় যে তথ্য পাওয়া গিয়েছিল তাতে আমার মনে হয় না কেউ আপত্তি করতেন। আমি স্পষ্ট করেছি আমার অবস্থান কী ছিল।

ব্লেয়ার জানান, প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মেনে না নিয়ে নিজের অবস্থানের পক্ষেই দাঁড়াবেন।

ইরাক যুদ্ধ নিয়ে আগামী ৭ জুলাই দীর্ঘ প্রতীক্ষিত এ তদন্তের প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে। স্যার জন চিলকট তদন্তটি পরিচালনা করছেন। ধারণা করা হচ্ছে, প্রতিবেদনে টিন ব্লেয়ারসহ বেশ কয়েকজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তার অবস্থানের সমালোচনা করা হতে পারে। তদন্তের শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ইরাক যুদ্ধে জড়ানোর বিষয়ে টনি ব্লেয়ার সম্মতি দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম