জাপানের মার্কিন ঘাঁটিতে কারফিউ, মদ্যপান নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৬, ০৯:৫৪আপডেট : ২৯ মে ২০১৬, ০৯:৫৯
image

এক জাপানি নারীকে হত্যার সঙ্গে সাবেক মেরিন সেনার জড়িত থাকার অভিযোগের পর জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটিতে কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন সেনাদের শোক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়, ২৪ জুন পর্যন্ত ওকিনাওয়ার মার্কিন ঘাঁটিতে কারফিউ বলবৎ থাকবে। ওই সময়ে মার্কিন ঘাঁটিতে কোনো উৎসব আয়োজন করা যাবে না। মধ্যরাতের পর কোনও সেনা সদস্য ওই ঘাঁটির বাইরে যাওয়া এবং ঘাঁটির বাইরের পানশালায় মদ্যপানেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জাপানে মার্কিন মেরিন সেনা কমান্ডার লে. জে. লরেন্স নিকলসন এক সংবাদ সম্মেলনে ওকিনাওয়া দ্বীপে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দ্বীপের মানুষের সঙ্গে শোকে একাত্ম মার্কিন সেনারা। মধ্যরাতের পর ঘাঁটির বাইরে কোনও ক্লাব বা পানশালায় মদ্যপান থেকে বিরত থাকবে সেনারা। এ ছাড়া ঘাঁটিতে পূর্বনির্ধারিত কনসার্ট নিষিদ্ধ করা হয়েছে।

আটক সাবেক মেরিন সেনা

ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে প্রায় ৩০ হাজার মতো মার্কিন সেনা সদস্য রয়েছেন। জাপানি নারী হত্যার ঘটনায় সাবেক মেরিন সেনা কেনেথ শিনজাটোকে গত ১৯ মে আটক করা হয়। তবে এখনও তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জি-৭ সামিটের জন্য জাপানে গেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওকিনাওয়া দ্বীপে নারী নিহতের ঘটনাটি উত্থাপন করেন।

স্থানীয় অধিবাসীদের ক্ষোভ প্রকাশ

জাপানি নারী নিহত হওয়া এবং এর সঙ্গে সাবেক মার্কিন সেনা জড়িত থাকার অভিযোগে ওকিনাওয়া দ্বীপের স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

ফালুজা পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী

কিম উনের খালা নিউ ইয়র্কে লন্ড্রি চালান

আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম