ট্রাম্পের পর এরদোয়ানের সঙ্গে বৈঠকে থেরেসা মে

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৭, ১৮:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:৫০

থেরেসা মে ও রজব তাইয়্যেব এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করছেন। শনিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে আঙ্কারায় পৌঁছান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার আগে তুরস্কের সঙ্গে একটি নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ও দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এরদোয়ানের সঙ্গে এ বৈঠক করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তুরস্ক এলেন মে। তুরস্কের রাজধানীতে একদিনের এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করছেন।

তুরস্ক ১৯৬০ এর দশক থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে। এ ব্যাপারে ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেনকে দেশটির সবচেয়ে বড় সমর্থক হিসেবে ধরা হয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম