হামলার সময় পার্লামেন্টের ভেতরেই ছিলেন টিউলিপ

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ০১:১৪আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৩:২১

ব্রিটিশ পার্লামেন্টে হামলার সময় ভেতরেই ছিলেন ব্রিটিশ এমপি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তবে হামলায় তার কোনও ক্ষতি হয়নি এবং তিনি নিরাপদ আছেন। টুইটারে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

টিউলিপ সিদ্দিকের টুইট

টুইটে টিউলিপ লিখেছেন, ‘আমি নিরাপদ আছি। সংসদের সেফরুমের ভেতরে আটকা আছি। ইন্টারনেট সুবিধা অনেক দুর্বল। সবার ইতিবাচক বার্তার জন্য ধন্যবাদ।’

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের বাইরে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় ৪ জন নিহত হয়েছেন। ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। হামলায় ছুরিকাঘাতে এক পুলিশেরও মৃত্যু হয়েছে। এছাড়া পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়। এতে দুই পথচারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম