পশ্চিম লন্ডনের ১৪৯টি ভবন অগ্নি নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৭, ১৭:০৮আপডেট : ৩০ জুন ২০১৭, ১৭:০৯

পশ্চিম লন্ডনের ১৪৯টি ভবন অগ্নি নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ পশ্চিম লন্ডনের ১৪৯টি বহুতল ভবন অগ্নি নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের পর এই পরীক্ষা নেওয়া হয়। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র নারী মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নারী মুখপাত্র সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৪৫টি স্থানীয় এলাকার ১৪৯টি বহুতল ভবন এই পরীক্ষায় ব্যর্থ হয়েছে। অগ্নিনির্বাপণ পরীক্ষায় এটা শতভাগ ব্যর্থতা।

মুখপাত্র শুক্রবার গ্রেনফেল টাওয়ারের আগুন নিয়ে স্থানীয় পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের সমালোচনা করেন। বৈঠকে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মুখপাত্র বলেন, আমাদের দর্শন হচ্ছে গণতন্ত্র হবে সহজ। নিয়ম আছে সবগুলো বৈঠক হবে উন্মুক্ত। আমরা আশাকরি কাউন্সিল এটার প্রতি শ্রদ্ধা দেখাবে।

উল্লেখ্য, জুন রাত ১টা ১৫ মিনিটের দিকে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। আগুনের তাণ্ডবে ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ আগুনকে নিছক একটি দুর্ঘটনা বলে মানতে পারছেন না ব্রিটিশরা। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহতের কথা জানিয়েছে পুলিশ। তবে সঠিক সংখ্যা জানতে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে দাবি পুলিশের। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের