যুক্তরাজ্যে বিমানঘাঁটিতে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা, আটক ১

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ২১:০৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২১:১০

যুক্তরাজ্যের সাফকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে চেক পয়েন্ট দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় ঘাঁটিটি কয়েক মিনিটের জন্য লকডাউন করে রাখা হয়। প্রবেশের চেষ্টাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে কাস্টডিতে নিয়েছে সাফক পুলিশ।

আরএএফ বিমানঘাঁটি

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমানঘাঁটিটি গ্রিনিচমান সময় ১৩টায় কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়। ‘বিঘ্নে’র খবর পেয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলটি এড়িয়ে চলাচল করতে জনগণকে পরামর্শ দিয়েছে।

আরএএফ মিলডেনহাল নামের এই বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্র ব্যবহার করে। এখানে রয়েছে মার্কিন কেসি-১৩৫ ট্যাংকার বহর। মার্কিন স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরাও এখানে অবস্থান করেন।

ঘাঁটিটিতে প্রায় ৩ হাজার ২০০ সামরিক ব্যক্তি রয়েছেন। তাদের সঙ্গে আছেন যুক্তরাজ্যের ৪০০-৫০০ বেসামরিক কর্মী। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম