ম্যানচেস্টারের হামলা প্রতিরোধের সুযোগ ছিল: ব্রিটিশ সংসদীয় কমিটি

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ২০:০৯আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২০:১১
image

জ্যেষ্ঠ ব্রিটিশ সংসদ সদস্যদের লেখা এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টার হামলা প্রতিরোধে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের অনেক কিছু করার ছিল। তারা সতর্ক হলে হয়তো হামলাটি ঠেকিয়ে দেওয়া যেত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৭ সালে ম্যানচেস্টারে গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন প্রাণ হারিয়েছিলেন। ম্যানচেস্টার হামলায় নিহতদের স্মরণ

ব্রিটিশ সংসদের ‘ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির’ (আইএসসি) প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলাকারী ২২ বছরের সালমান আবেদিকে নজরদারির মধ্যে রাখার দায়িত্ব ছিল এমআই ফাইভের যেসব কর্মকর্তাদের আবেদিকে নিরস্ত করার ক্ষেত্রে তাদের আরও অনেক বেশি কিছু করার সুযোগ ছিল। আবেদির বাবা-মা লিবীয়। ২০১৭ সালে হামলা চালানো আবেদিকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ নজরদারির মধ্যে রেখেছিল ২০১৪ সাল থেকে। কিন্তু তারা আবেদির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও দেয়নি বা তাকে চরমপন্থা ছাড়ানোর জন্য নির্ধারিত কোনও কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নেয়নি। আবেদি দণ্ডপ্রাপ্ত একজন চরমপন্থীর সঙ্গে যে জেলখানায় দেখা করে এসেছে সে তথ্য এমআই ফাইভ জানত। তারপরও সংস্থাটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

আইএসসির চেয়ারম্যান ডোমিনিক গ্রিভ মন্তব্য করেছেন, ‘অবস্থাদৃষ্টে আমরা বলতে পারি, সালমান আবেদির বিষয়ে বেশ কয়েকটি ব্যর্থতার ঘটনা ঘটেছে। এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, যে ত্রুটিগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো না ঘটলে ২২ মে ম্যানচেস্টার বোমা হামলা আটকে দেওয়া যেত কি না। কিন্তু আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, এসব ব্যর্থতার কারণে তাকে নিরস্ত করার সুযোগ নষ্ট হয়েছে।’

যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত হচ্ছে না তাদেরকে নজরদারির মধ্যে রাখার বিষয়ে এমআই ফাইভের প্রচেষ্টার অভাব থাকার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এমআই ফাইভের পক্ষ থেকে হামলার পর স্বীকার করা হয়েছিল, আবেদি যে দেশের বাইরে গেছে এবং আবার ফেরত এসেছে তা নজরদারির মধ্যে রাখার দরকার ছিল।

আইএসসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭ সালে হওয়া হামলাগুলোর বিষয়ে যেসব ত্রুটির কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দুঃখজনক বিষয় হচ্ছে যে আগের প্রতিবেদনেও একই ধরণের বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছিল। গ্রিভের ভাষ্য, ‘আমরা এর আগেরবার সরকারকে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সরকার সেসব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গত বছরে দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে আশা করি, এখন কার্যকরভাবে পরামর্শগুলো বাস্তবায়ন করা হবে।’

/এএমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম