লন্ড‌ন পৌঁছে আ. লীগ নেতাকর্মীদের খোঁজ নিলেন রাষ্ট্রপ‌তি

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৬ মে ২০১৯, ০০:৩২আপডেট : ১৬ মে ২০১৯, ০০:৩৫

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেই  রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ স্থানীয় আওয়ামী লীগের সি‌নিয়র নেতা‌দের খোঁজখবর নি‌য়েছেন। দীর্ঘ বিমান যাত্রার ক্লা‌ন্তির পরও দ‌লের পুর‌নো নেতাকর্মী‌দের কা‌ছে পে‌য়ে কিছু সময় তা‌দের সঙ্গে হো‌টেল ল‌বি‌তে কাটান তিনি।

লন্ড‌ন পৌঁছে আ. লীগ নেতাকর্মীদের খোঁজ নিলেন রাষ্ট্রপ‌তি

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক বাংলা ট্রি‌বিউন‌কে জানান, বুধবার বি‌কেল চারটায় রাষ্ট্রপ‌তি‌কে বহনকারী বাংলা‌দেশ বিমা‌নের বি‌শেষ ফ্লাইট‌টি লন্ড‌নের হি‌থ্রো বিমানবন্দ‌রে পৌঁছায়। এ সময় লন্ড‌নে নিযুক্ত বাংলা‌দেশ হাইক‌মিশনার সাইদা মুনা তাস‌নিমসহ হাইক‌মিশনের কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। 

লন্ডন সময় বি‌কেল সা‌ড়ে ছয়টায় সেন্ট্রাল লন্ড‌নের তাজ হো‌টে‌লে এসে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রপ‌তি‌কে হো‌টেল ল‌বি‌তে স্বাগত জানান। যুক্তরা‌জ্যে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার,  যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ,  সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক, নঈম উদ্দীন রিয়াজ, মোহাম্মদ আহসানসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপ‌তি সবার খোঁজ খবর নেন ও কুশল জান‌তে চান।  

আওয়ামী লীগের কেন্ত্রীয় উপ-ক‌মি‌টির সদস্য মোহাম্মদ আহসান জানান, চোখের চিকিৎসা ও‌ নিয়‌মিত  স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে এসেছেন রাষ্ট্রপতি। লন্ডনের মরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। পরে সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন রাষ্ট্রপতি।

দশ দি‌নের সফর শেষে  রাষ্ট্রপতি ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি গত বছরের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’ 
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’ 
৭ বছরের শিশুকে অপহরণ: এক যুগ পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
৭ বছরের শিশুকে অপহরণ: এক যুগ পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
সর্বাধিক পঠিত
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা