ভ্যাকসিনে অনাগ্রহী ৪২ শতাংশ ব্রিটিশ বাংলাদেশি

মুন‌জের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
১৬ জানুয়ারি ২০২১, ১৬:৩১ আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২৩:৪৯
image

করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আগ্রহী নন ৪২ শতাংশ ব্রিটিশ বাংলাদেশি। এক ধরনের ভীতি ও শঙ্কা থেকে তারা ভ্যাকসিন নিতে চাইছেন না। ক‌রোনা প‌রি‌স্থি‌তির ভয়াবহতা ও প্রতি‌দিন হাজা‌রো মানু‌ষের মৃত‌্যুর মি‌ছি‌লের ম‌ধ্যে বাংলা‌দেশি, পা‌কিস্তানি ও অশ্বেতাঙ্গসহ জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ম‌ধ্যে এমন অনাগ্রহ ও ভী‌তির খবর উদ্বিগ্ন ক‌রে তু‌লে‌ছে ব্রিটে‌নের নী‌তি‌নির্ধারক‌দের।

ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপ‌দেষ্টা‌দের হা‌তে থাকা তথ‌্য অনুসা‌রে, ৪২ শতাংশ বাংলা‌দেশি ভ‌্যাক‌সিন নি‌তে একেবারেই আগ্রহী নন।

ব্রিটিশ সরকা‌রের বৈজ্ঞানিক উপ‌দেষ্টা‌রা বলছেন, ভ‌্যাক‌সি‌নের উপর ভরসার অভাব র‌য়েছে বাংলা‌দেশি ক‌মিউনি‌টি‌তে। ভ‌্যাক‌সি‌নের বিশ্বস্ততা তুলে ধরে প্রস্ততকারক, সরবরাহকারী এবং কমিউনিটি নেতৃবৃন্দ মানু‌ষের কা‌ছে জোরা‌লো ও সমন্বিতভা‌বে ভ‌্যাক‌সি‌ন গ্রহ‌ণের আহ্বান জানা‌লে প‌রি‌স্থি‌তির উত্তরণ সম্ভব ব‌লে মত দেন তারা।

লিডসভি‌ত্তিক এক‌টি মস‌জি‌দের ইমাম ও ইমাম‌দের ন‌্যাশন‌্যাল উপ‌দেষ্টা বোর্ডের সদস‌্য ক্বারী আসিম মুসলমান ক‌মিউ‌নি‌টির ম‌ধ্যে ভ‌্যাক‌সিন নি‌তে আগ্রহ সৃ‌ষ্টি কর‌তে প্রচার কার্যক্রম শুরু ক‌রে‌ছেন।

ইউ‌কে বাংলা প্রেসক্লাব সভাপতি কে এম আবু তা‌হের চৌধুরী শ‌নিবার বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, আমরা ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে বাংলা‌দেশি কমিউনিটির মানুষজন‌কে উদ্বুদ্ধ কর‌তে আনুষ্ঠানিক প্রচার শুরু কর‌ছি।

তিনি জানান, তার আশি বছ‌রের বে‌শি বয়সী অন্তত তিন জন আত্মীয় লন্ড‌নে ভ‌্যাক‌সিন নি‌য়ে‌ছেন। তা‌দের শরী‌রে কোন ধর‌নের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। ব্রিটে‌নে হাজার হাজার মানুষ মারা যা‌চ্ছেন প্রতি‌দিন ক‌রোনায় মারা যা‌চ্ছেন। এই মুহু‌র্তে ভ্যাকসিন ছাড়া কোনও বিকল্প নেই। ‘ক‌মিউনিটির মানু‌ষের প্রতি আম‌া‌দের আহ্বান, নি‌জে ভ‌্যাক‌সিন নিন, অন্যকে উৎসা‌হিত করুন’, বলেন তিনি।

এদিকে অশ্বেতাঙ্গ, এমন‌কি ইস্টার্ন ইউ‌রোপিয়ান কমিউনিটিতে ভ্যাকসিনের প্রতি অনাগ্রহের খবর উঠে এসেছে স্কাই নিউ‌জের খব‌রে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বশেষ খবর
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক