আগামী সপ্তাহে ভারত সফর বাতিল করলেন বরিস জনসন

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১৬:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৬:৪৫
image

করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগামী ২৫ এপ্রিল নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর পরিবর্তে এই মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সেই বৈঠকে দুই নেতা যুক্তরাজ্য-ভারত সম্পর্কের ভবিষ্যত নিয়ে নিজেদের পরিকল্পনা উন্মোচন করবেন তারা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণকে বিপুল সম্মান আখ্যা দিয়ে তা গ্রহণের কথা নিশ্চিত করেন। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পরে বাতিল হয়ে যায় সেই সফর।

পরবর্তীতে ২৫ এপ্রিল জনসনের ভারত সফরের তারিখ নির্ধারণ করা হলেও এবারেও ভারতের করোনাপরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কোভিড পরিস্থিতির আলোকে পারস্পারিক সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সপ্তাহে ভারতে সফর করবেন না। পরিবর্তিত যুক্তরাজ্য-ভারত সম্পর্কের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে সামনের দিনগুলোতে একটি ভার্চুয়াল বৈঠক করবেন।’

গত সপ্তাহে জনসনের কার্যালয় থেকে জানানো হয় ভারত সফর হবে সংক্ষিপ্ত। তিন দিনের সফর আয়োজন করা হবে আর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৬ এপ্রিল।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম