নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২১, ১৭:২৮আপডেট : ১৮ মে ২০২১, ১৭:২৮

এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভাইরাল ভিডিও চার্লি বিট মাই ফিঙ্গার। ইউটিউবে ভিডিওটির ভিউ ৮৮ কোটি ১৩ লাখের বেশি। জনপ্রিয় এই ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা এবং একজনের কাছে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী ২৪ মে ভিডিওটির নিলাম অনুষ্ঠিত হবে। ১/১ এনএফটি (নন-ফানজিবল টোকেন)-এর ভিত্তিতে নিলামে ভিডিওটি বিক্রি করা হবে। যিনি মালিক হবেন তিনি ভিডিওটির প্যারোডি সংস্করণ তৈরির সুযোগ পাবেন। এতে অভিনয় করবেন মূল ভিডিওতে থাকা হ্যারি ও চার্লি।

শিশুদের বেড়ে ওঠার ক্যামেরা বন্দি করার অংশ হিসেবে ভিডিওটি ধারণ করা হয়। ২০০৭ সালের মে মাসে ইউটিউবের আপলোডের পর তা মানুষের মন জয় করে।

ভিডিওতে তিন বছরের হ্যারি এক বছরের চার্লির সঙ্গে টেলিভিশন দেখছিল। এক সময় হ্যারি নিজের আঙুল চার্লির মুখে দেয়। তখন চার্লি আঙুলে কামড় দিলে হ্যারির প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সঙ্গে ছিল চার্লির হাসি।

হ্যারি ও চার্লির বয়স এখন যথাক্রমে ১৭ ও ১৫। শিগগিরই তারা প্রাপ্ত বয়স্ক হতে যাচ্ছে। তাদের অভিভাবক ডেভিস ও কারের জীবনে চার্লি বিট মাই ফিঙ্গার ভিডিওটি বড় অংশ হয়েছিল। এখন তাতে অন্যদের শামিল করার সুযোগ দিতে চাচ্ছেন।

ব্রিটিশ দম্পতি বলছেন, অনেক মানুষের পছন্দের এই ভিডিওটির এতে ইতি ঘটছে না। বরং এক নতুন সূচনা হতে যাচ্ছে। সূত্র: চার্লি বিট মি ডট কম।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী