বিবিসির প্রতারণায় বাবা-মায়ের সম্পর্কের অবনতি হয়: প্রিন্স উইলিয়াম

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ১০:৫১আপডেট : ২১ মে ২০২১, ১২:৫৩
image

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতারণাপূর্ণ সাক্ষাৎকারের কারণে বাবা-মায়ের সম্পর্কের অবনতি হয়েছিলো বলে জানিয়েছেন প্রিন্সেস ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম। সম্প্রতি এক তদন্তে দেখা গেছে ১৯৯৫ সালে ডায়নার এক সাক্ষাৎকার নিতে গিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলো বিবিসি। এর প্রতিক্রিয়ায় প্রিন্স উইলিয়াম বলেছেন সবচেয়ে দুঃখের বিষয় হলো তার মা কখনওই জানতে পারেননি তিনি প্রতারিত হয়েছিলেন। পৃথক এক বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেছেন তার মা শোষণের সংস্কৃতি এবং অন্যায় চর্চার প্রভাবের শিকার হয়েছিলেন। একই ধরণের চর্চা আজও চলছে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৫ সালে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা বিবিসি প্যানারোমাকে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দেন। সাংবাদিক মার্টিন বশিরকে দেওয়া ওই সাক্ষাৎকারে দাম্পত্যে ভাঙনের কথা প্রথম স্বীকার করেছিলেন। ডায়ানার ভাই চার্লস পেন্সার গত বছর নভেম্বরে বেশ কয়েকবার অভিযোগ করেন সাক্ষাৎকারটি নিতে অনৈতিক পথ ধরেছিলেন সাংবাদিক। এরপরই বিবিসি সেই সত্য সন্ধানে তদন্ত শুরু করে।

সাবেক বিচারক লর্ড ডাইসনকে প্রধান করে নভেম্বরেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিবিসি। বৃহস্পতিবার ডাইসনের তদন্ত প্রতিবেদনে উপসংহার টেনে বলা হয়েছে, সাংবাদিক মার্টিন বশির ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিলেন ডায়ানার ভাই স্পেনসারকে। যাতে ডায়ানার সঙ্গে সাক্ষাৎকারের আয়োজন করে দিতে উদ্যোগী হন স্পেনসার।প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিক বশির জাল নথি ব্যবহার করেছিলেন এবং বিবিসি’র ম্যানেজারদের কাছে পরে এ নিয়ে মিথ্যা বলেছিলেন। বিবিসি বলেছে, তদন্ত প্রতিবেদনে ‘ব্যর্থতার আলামত স্পষ্ট হয়েছে। আমরা এজন্য অত্যন্ত দুঃখিত।’ সাংবাদিক বশিরও জাল নথি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম বলেন তার মা কেবলমাত্র এক খারাপ সাংবাদিকের কারণে ব্যর্থ হননি, বিবিসির বসরাও এজন্য দায়ী। ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্য বিষাক্ত সংস্কৃতিকে দায়ী করেন তার আরেক ছেলে প্রিন্স হ্যারি। তিনি বলেন, ‘আমাদের মা এই সংস্কৃতির কারণেই প্রাণ হারিয়েছেন, আর আজও কিছু বদলায়নি। তার উত্তরাধিকার সুরক্ষার মাধ্যমে আমরা সবাইকে রক্ষা করি আর তিনি যে মর্যাদার জীবন যাপন করে গেছেন তা সমুন্নত রাখি।’

প্রিন্স উইলিয়াম ও হ্যারি ছাড়াও প্রিন্স অব ওয়েলস এবং ডায়ানার ভাই চার্লস স্পেন্সারকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছে বিবিসি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম