লন্ডনে ব্ল্যাক লাইভস ম্যাটার অ্যাক্টিভিস্টকে গুলি

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২১, ১৭:০৮আপডেট : ২৪ মে ২০২১, ১৭:০৮
image

যুক্তরাজ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের অ্যাক্টিভিস্ট সাসা জনসনের ওপর লন্ডনে হামলা হয়েছে। তার রাজনৈতিক দল টেকিং ইনিশিয়েটিভ পার্টির (টিটিআইপি) পক্ষ থেকে জানানো হয়েছে মাথায় গুলি করা হয়েছে তাকে। গত রবিবার তার উপর হামলা হয়। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে অবস্থা আশঙ্কাজনক। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট। কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় এই আন্দোলন পশ্চিমা দেশগুলোতে সাড়া ফেলে। টিটিআইপি দলের নেতা হিসেবে যুক্তরাজ্যে এই আন্দোলন গড়ে তোলেন সাসা জনসন। দলটি নিজেদের যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নেতৃত্বাধীন দল বলে দাবি করে থাকে।

রবিবার টিটিআইপি দলের বিবৃতিতে জানানো হয়, অ্যাক্টিভিজমের কারণে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়ার তার উপর হামলা হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর তিনটার দিকে গুলির শব্দে সাড়া দেয় তারা। গুলিতে আহত ২৭ বছর বয়সী নারীকে তারা দক্ষিণ লন্ডনের হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশের একটি দল।

তিন সন্তানের মা সাসা জনসন। রাজনীতির পাশাপাশি খাবার এবং নিতপণ্য সরবরাহের কাজ করেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি