রেকর্ড গড়ে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
৩০ মে ২০২১, ০৮:৪৭ আপডেট : ৩০ মে ২০২১, ১০:৩১

অনেকটা চুপিসারে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় রবিবার সন্ধ‌্যায় ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ক্যাথিড্রালে এ বিয়ে সম্পন্ন হয়।

৫৬ বছর বয়সী জনসন তার ৩৩ বছর বয়সী বাগদত্তা ক্যারি স্যামন্ডসের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরই মধ্যে নিজের চেয়ে ২৩ বছরের ছোট কেরি স্যামন্ডসের সন্তানের বাবাও হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে বিয়ে করে নতুন রেকর্ড গড়েছেন বরিস জনসন। গত ২৫১ বছরে যুক্তরাজ্যের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় থেকে বিয়ের পিঁড়িতে বসেননি।

এর আগে ছয় সন্তানের জনক বরিস জনসন তার সাবেক স্ত্রী মেরিনা উইলারের সঙ্গে ২৫ বছরের সংসার ভেঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া শেষ করেন।

/এমপি/
সম্পর্কিত
প্রোগ্রামিং ত্রুটিতে ইউরোপজুড়ে বন্ধ হাজারো সরকারি ওয়েবসাইট
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
ইউক্রেনের হয়ে লড়াই করা মার্কিনিকে মুক্তি দিলো রাশিয়া
সর্বশেষ খবর
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট