ব্রিটেন-আয়ারল্যান্ডে ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান বেলফাস্টের

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৬:২৯ আপডেট : ০৬ জুন ২০২১, ১৬:৩০

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন-পীড়নের জেরে ব্রিটেন ও আয়ারল্যান্ডের ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে নর্দান আয়ার‍ল্যান্ড। বেলফেস্টের সিটি কাউন্সিলের বামপন্থী দলগুলোর ভোটে পাস করা একটি নথিতে লন্ডন এবং ডাবলিন থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবলিম্বে বহিষ্কার করতে বলা হয়েছে। রবিবার ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানা গেছে।

ভোটের অধিবেশন বক্তব্যে সমাজতান্ত্রিক কাউন্সিলর ফিওনা ফার্গুসন বলেন, ‘আমি মনে করি রাষ্ট্রদূতদের বরখাস্তের বিষয়টি হবে বৃহত্তর পদক্ষেপের অংশ। ফিলিস্তিনিদের ওপর যে আগ্রাসন চলছে রাষ্ট্রদূতদের বহিষ্কারের মাধ্যমে যুক্তরাজ্য এবং আয়াল্যান্ডকে জবাব দেওয়া উচিত’।

রেজুলেশনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যে সামরিক অভিযান অব্যাহত রেখেছে, তা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকরণের অংশ। আর এটি স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’।

তেল আবিবের সাথে স্বাভাবিক স্বাভাবিক সম্পর্ককে প্রশ্নই আসে না বলেও উল্লেখ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তালিকায় ইসরাইয়েলের অপরাধ ক্ষমা অযোগ্য।

এদিকে, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বিক্ষোভ করেছে শতাধিক ফিলিস্তিনি সমর্থক শিক্ষার্থীরা। তারা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে ইসরায়েলির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

গত মাসে গাজা উপত্যকায় ইসরাইয়েলি বাহিনীর বিমান হামলায় ২৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো।

/এলকে/
সম্পর্কিত
উত্তর আয়ারল্যান্ডের যে পাহাড়ে লুকিয়ে নার্নিয়ার জাদুর রাজ্য
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
ট্রাম্পের সমর্থনেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?
সর্বশেষ খবর
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল