হ্যারি-মেগানের মেয়ের জন্মে আনন্দিত রানি

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ১৪:০৮আপডেট : ০৭ জুন ২০২১, ১৪:০৮
image

ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স এর ঘরে জন্ম নেওয়া দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসোর। দাদী প্রিন্সেস ডায়ানা ও বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের নামে নাম রাখা হয়েছে এই কন্যা শিশুর। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রথম সন্তান আর্চির পর দ্বিতীয় সন্তানের জন্মে রানি দ্বিতীয় এলিজাবেথ উচ্ছ্বাস করেছেন বলে জানিয়েছে বাকিংহাম প্রাসাদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ছেলে আর্চির পর গত শুক্রবার কন্যাসন্তানের জন্ম দেন মেগান মার্কেল। শনিবার এক বিবৃতিতে নিজেদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানান তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্ম হয় কন্যা শিশুটির।

রানি দ্বিতীয় এলিজাবেথ যখন শিশু ছিলেন তখন তাকে ডাকা হতো লিলিবেট নামে। আর সেই নামেই নামকরণ হয়েছে হ্যারি-মেগানের মেয়ের। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘রানি প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল এবং ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজকে খবরটি জানানো হয়েছে আর তারা এই খবরে আনন্দিত।’

প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়াল এক টুইট বার্তায় লিখেছেন, ‘শিশু লিলিবেট ডায়ানার আগমণে হ্যারি, মেগান এবং আর্চিকে অভিনন্দন। এই বিশেষ সময়ে তাদের সকলের জন্য শুভেচ্ছা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও হ্যারি-মেগান যুগলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমারও লিলিবেটের জন্মে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

/জেজে/
সম্পর্কিত
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ইউক্রেনকে ড্রোন দিলে ফল হবে ভয়াবহ: যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি 
সর্বশেষ খবর
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
১০ মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল অনুমোদন একনেকে
১০ মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল অনুমোদন একনেকে
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা