বিশ্বসেরা ১৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৪টি

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১৬:৫১আপডেট : ০৯ জুন ২০২১, ১৭:৩০
image

বিশ্বের শীর্ষ ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের একটি তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। দেশের দুই শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবারে প্রথমবারের মতো এই তালিকায় যুক্ত হয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণে বিশেষায়িত সংস্থা যুক্তরাজ্যের কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস) এই তালিকা প্রকাশ করেছে।

কোয়াককোয়ারলি সায়মন্ডস-এর ওয়েবসাইট ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২২’ শীর্ষক বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিবছরই সংস্থাটি এই তালিকা প্রকাশ করে।

ওই তালিকায় গত বছরের মতো ৮০১ থেকে ১০০০তমের অবস্থানের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। চতুর্থবারের মতো এই তালিকায় স্থান পেয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় দুটি।

প্রথমবারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং’-এ জায়গা পাওয়া বাংলাদেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো ব্র্যাক ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। র‍্যাংকিংয়ে তাদের অবস্থা ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।

এ বছর পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করেছে কিউএস। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে পাঁচটি কি মেট্রিকস-এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়ার বিস্তারিত তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কিউএস ছাড়াও আরও কয়েকটি সংস্থা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং প্রকাশ করে। এগুলোর মধ্যে অ্যাকাডেমিক র‍্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংও রয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান