পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১০:৪৪ আপডেট : ১৮ মে ২০২৫, ১০:৪৪

কুমিল্লার দেবিদ্বারের ত্রিবিদ্যা গ্রামে মো. ছফিউল্লাহ (৪৩) হত্যায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ৬ মে দুপুরে এ ঘটনার পর শনিবার (১৭ মে) রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব।

রবিবার (১৮ মে) সকালে র‍্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামির নাম মো. রাছেল হোসেন (৩৫)। তিনি দেবিদ্বারের আন্দিরপাড় এলাকার মো. কিরণের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত ছফিউল্লাহর সঙ্গে গ্রেফতার মো. রাছেল হোসেনের সুসম্পর্ক ছিল। রাছেল ছফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেয়। পরে রাছেল পাওনা টাকা ফেরত না দিয়ে ছফিউল্লাহকে বিভিন্নভাবে ঘোরাতে থাকে। এতে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাছেল টাকা ফেরত দেবে বলে জানায়। একপর্যায়ে গত ৫ মে বিকালে পাওনা টাকা ফেরত দেবে বলে পরের দিন ছফিউল্লাহকে রাছেলের গ্যারেজে যেতে বলে। দুপুর সাড়ে ১২টায় গ্যারেজে গেলে রাছেল গ্যারেজে থাকা শাবল দিয়ে ছফিউল্লাহর মাথা ও বুকে গুরুতর আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে রাছেল ড্রিল মেশিন দিয়ে ছফিউল্লাহর চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ছফিউল্লাহর স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মো. রাছেল হোসেনের অবস্থান পটুয়াখালী জেলার বাউফল উপজেলা এলাকায় শনাক্ত করা হয়। পরে ১৭ মে রাতে র‌্যাবের অভিযানে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন নগরের হাট এলাকায় রাছেল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করে। গ্রেফতারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক