প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচনে একত্রিত হলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ২২:৩২আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:৩৩
image

মা প্রিন্সেস ডায়ানার নতুন একটি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের দুই উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বৃহস্পতিবার কেনসিংটন প্রাসাদে নতুন করে নকশা করা সানকেন বাগানে মূর্তিটি উন্মোচন করা হয়। বেঁচে থাকলে এদিন ৬০ বছর পূর্ণ হতো ডায়ানার। গত এপ্রিলে ডিউক এব এডিনবার্গের শেষকৃত্যে একত্রিত হওয়ার পর প্রথমবারের মতো এই অনুষ্ঠানে একত্রিত হলেন তার দুই ছেলে।

মায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম ও হ্যারি বলেন, ‘আমরা তার ভালোবাসা, শক্তি আর বৈশিষ্ট্য স্মরণ করি। সারা দুনিয়ায় তার গুণ শক্তিতে পরিণত হয়েছিলো আর অগণিত মানুষের জীবনে আরও উন্নত বদল এনে দিয়েছে।’

মায়ের স্মৃতি টিকিয়ে রাখা পৃথিবীর সব মানুষকে ধন্যবাদ জানান প্রিন্সেস ডায়ানার দুই ছেলে। নতুন উন্মোচিত মূর্তি তার মায়ের জীবন ও উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে হাসতে এবং কথা বলতে দেখা যায় দুই ভাইকে। মায়ের মূর্তির সামনে দুই ভাই

গত বছর  রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার পর প্রিন্স উইলিয়ামের সঙ্গে জটিলতার ইঙ্গিত দিয়েছিলেন প্রিন্স হ্যারি। মার্চে অপরা উইনফ্রে’কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি বলেন, তাদের দুই ভাইয়ের রাস্তা আলাদা।

স্ত্রী এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন প্রিন্স হ্যারি। কোয়ারেন্টিন শেষ করে বৃহস্পতিবারের অনুষ্ঠানে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাজ্যে পৌঁছান তিনি।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডায়ানার ভাই চার্লস স্পেন্সার। ২০১৭ সালে মূর্তিটি নির্মাণের ঘোষণা দেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

সানকেন গার্ডেনের নতুন নকশায় চার হাজারেরও বেশি ফুল গাছ লাগানো হয়েছে। এই কাজ সম্পন্ন করতে এক হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে। হাইড পার্কের পাশে অবস্থিত বাগানটি আগামী শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

/জেজে/
সম্পর্কিত
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ইউক্রেনকে ড্রোন দিলে ফল হবে ভয়াবহ: যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি 
সর্বশেষ খবর
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
১০ মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল অনুমোদন একনেকে
১০ মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল অনুমোদন একনেকে
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা