বিধিনিষেধ শিথিলে ভ্যাকসিন প্রতিরোধী স্ট্রেইন-এর আশঙ্কা: গবেষণা

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ১৯:২৩আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৯:৩৮

বিধিনিষেধ এখনই শিথিল করা হলে করোনার ভ্যাকসিন প্রতিরোধী নতুন নতুন স্ট্রেইন তৈরি হওয়ার আশঙ্কা করে সতর্ক করেছেন গবেষকরা। লকডাউন প্রত্যাহারে সংক্রমণ আরও বিস্তার ঘটবে বলে উদ্বেগ জানিয়েছেন তারা। ব্রিটেনের ইনিভার্সিটি অব অ্যাংলিয়া এবং আর্লহাম ইনস্টিটিউট-এর গবেষকদের প্রকাশিত নিবন্ধনে এমন শঙ্কার কথা জানা গেছে।

মঙ্গলবার ব্রিটেনের এক নিবন্ধনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশে দেশে যে কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে তা এখনই প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু এমন পদক্ষেপকে আত্মঘাতী বলছেন গবেষকরা। গবেষণায় বলা হয়েছে, সময়ের আগেই শিথিলতায় করোনার নতুন স্ট্রেইন তৈরি হবে। ফলে ভ্যাকসিনের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠবে বলে সতর্ক করা হচ্ছে।

গবেষকরা বলছেন, ' বিধিনিষেধ শিথিলতায় ভাইরাস জনসাধারণের মধ্যে আরও ছড়িয়ে পড়তে সাহায্য করবে। আরও শক্তিশালী হয়ে পড়বে। ফলে বাজারে যে কোভিড প্রতিরোধী ভ্যাকসিন রয়েছে তা কার্যকর হারাতে পারে’।

বিজ্ঞানীদের মতে, বিশ্বব্যাপী টিকা দেওয়ার অসামঞ্জস্য থাকায় করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির ঝুঁকি রয়েছে। পরিসংখ্যানে জানা গেছে, বিশ্বের মাত্র ১৪ শতাংশ মানুষ করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা নিতে সক্ষম হয়েছেন।

গবেষকরা চিহ্নিত করেছেন নতুন ভ্যারিয়েন্টে শিশুরাও আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে রয়েছে। কারণ যুক্তরাজ্যেসহ অনেক দেশেই শিশুদের টিকাদান শুরু করতে পারেনি।

ইউরোপের মধ্যে আয়ারল্যান্ড সর্বশেষ দেশ যারা ১২ বছরের কম বয়ী শিশু-কিশোরদের ভ্যাকসিনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

ডেল্টা ও আলফা ভ্যারিয়েন্ট দাপট দেখাচ্ছে বিশ্বে। বিশেষ করে অতিসংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টে বহু মানুষ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী