যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় পরিবেশমন্ত্রীর

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৯ জুলাই ২০২১, ০০:৩৭আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:৩৭

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। জলবায়ু পরিবর্তন বিষয়ক ‘দ্য জুলাই মিনিস্টিরিয়াল’-এ যোগদান শেষে বুধবার হাইকমিশন পরিদর্শনে যান তিনি। এ সময় সেখানকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন, হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় ২৬ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি এ উপলক্ষে আয়োজক দেশ যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাইকমিশনের মুজিব কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানান এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। উল্লেখ্য, কপ-২৬-এর সভাপতির আমন্ত্রণে মন্ত্রী পর্যায়ে ‘দ্য জুলাই মিনিস্টিরিয়াল’ সভা গত ২৫ ও ২৬ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী