মাকে হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শ্যারোলেট জনসন ওয়াল মারা গেছেন। সোমবার লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

শ্যারোলেট জনসন ওয়ালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টার্মারসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকরা।

শ্যারোলেট জনসন ওয়াল ১৯৬৩ সালে স্ট্যানলি জনসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে তিনি মার্কিন অধ্যাপক নিকোলাস ওয়ালকে বিয়ে করে নিউইয়র্কে পাড়ি জমান। ওই স্বামীর মৃত্যুর পর ১৯৯৬ সালে ফের দেশে দেশে ফেরেন তিনি।

ব্যক্তিগত জীবনে শ্যারোলেট জনসন ওয়াল চার সন্তানের জননী। তারা হচ্ছে বরিস জনসন, সাংবাদিক রাশেল জনসন, সাবেক ব্রিটিশ মন্ত্রী জো জনসন ও পরিবেশবিদ লিও জনসন।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম