লন্ড‌নে টিউ‌লিপ সি‌দ্দি‌কের গাড়ি‌ ভাঙচুর

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০৪ অক্টোবর ২০২১, ০২:৩৪ আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৬:৪৩

লন্ড‌নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌ‌হিত্র, ব্রিটিশ এম‌পি টিউ‌লিপ রে‌জোয়ানা সি‌দ্দি‌কের গাড়ি‌তে প্রতি‌হিংসামূলক হামলার ঘটনা ঘ‌টে‌ছে। রবিবার ব্রিটিশ গণমাধ‌্যম‌কে টিউ‌লিপ জানি‌য়ে‌ছেন, এ হামলার ঘটনায় তি‌নি ভীত নন।

বৃহস্প‌তিবার সকা‌লে লন্ড‌নে তার বাড়ির সাম‌নে পার্ক ক‌রে রাখা গাড়ি‌তে হামলা চালা‌নো হয়। ব্রিটিশ গণমাধ‌্যমকে টিউ‌লিপ জানান, গাড়ির দরজার গ্লাস ভে‌ঙে রাজ‌নৈতিক বার্তা লেখা চিরকুট রে‌খে যায় হামলাকারীরা। ত‌বে ভেতর থে‌কে কিছুই খোয়া না যাওয়ায় এ‌টি উদ্দেশ‌্যপ্রণো‌দিত হামলা ব‌লেই মনে করছেন তিনি।

টিউ‌লিপ জানি‌য়ে‌ছেন, তিনি ভীত নন। ঘটনার পর হাউজ অব কম‌ন্সের স্পিকার লিন্ড‌সে হো‌লেসহ বিভিন্ন রাজনী‌তিক ও লেবার পা‌র্টির শীর্ষ নেতারা তার খোঁজ-খবর নি‌চ্ছেন।

ব্রি‌টে‌নের র‌য়েল সোসাই‌টি অব আট‌র্সের ফে‌লো টিউ‌লিপ সি‌দ্দিক ২০১৫ সা‌লে প্রথমবার ব্রিটিশ সংসদ সদস্য নির্বা‌চিত হন। লন্ড‌নে জন্ম নেওয়া ক্যা‌রিয়ার প‌লি‌টিশিয়ান টিউ‌লিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হওয়ার আ‌গে তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের কাউ‌ন্সিলর নির্বা‌চিত হন। ‌

ব্রি‌টে‌নের বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থনী‌তির অধ্যাপক ড. শ‌ফিক সি‌দ্দিক ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা দম্প‌তির সন্তা‌ন টিউলিপ দুই সন্তানের জননী। ব্রি‌টে‌নের সর্বশেষ নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে টানা তৃতীয়বা‌রের ম‌তো জয়ী হ‌ন ‌৩৯ বছর বয়সী এই সংসদ সদস্য।

টিউ‌লিপের গাড়ি‌তে হামলার ঘটনার খবর প্রকা‌শের পর তার নির্বাচনি এলাকার মানুষেরা উ‌দ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন। হ‌্যাম‌স্টেডের বা‌সিন্দা ব্রিটিশ বাংলা‌দেশি জু‌বেরা রহমান র‌বিবার রা‌তে বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, টিউ‌লিপ আমার এলাকার এম‌পি। জো ক‌ক্সের মতো ব্রিটিশ এমপির কী ঘ‌টে‌ছিল তা আমরা ভু‌লে যাই‌নি। আমরা টিউ‌লিপের নিরাপত্তা নি‌য়ে উ‌দ্বিগ্ন।

/জেজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
সর্বশেষ খবর
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ