বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী আহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১২:৩৯আপডেট : ২৫ মে ২০২৫, ১২:৩৯

গাজীপুরে বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী ওমর ফারুক (১৫) আহত হওয়ার প্রতিবাদে তার সহপাঠী শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। যার কারণে প্রখর রোদে বাসে বসে থেকে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হচ্ছে।

রবিবার (২৫ মে) গাজীপুর মহানগরীর মহাসড়কের সদর মেট্রো থানার পোড়াবাড়ী এলাকায় স্থানীয় শাহ সূফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করছে।

আহত শিক্ষার্থী ওমর ফারুক শাহ সূফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, আজকে আমাদের স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক স্কুলে আসার পথে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুত গতির আলম এশিয়া পরিবহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় সে। মহাসড়কের পোড়াবাড়ীতে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং ঘাতক বাস চিহ্নিত করে চালকের বিচার দাবিতে আমরা বিক্ষোভ করছি।

তারা আরও বলেন, ‘গত কয়েকদিন আগে স্থানীয় রোভারপল্লি ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। ওই ঘটনার সুষ্ঠু বিচার এখনও আমরা শিক্ষার্থীরা পাইনি। কোনও আসামি এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি পরিবহনের চালক ও কর্মচারীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বিভিন্ন সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসবের স্থায়ী সমাধান চাই আমরা।’

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের উভয়পাশেই যানবাহন আটকা পড়ে চালক, যাত্রী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী