মহামারি ঠেকাতে যুক্তরাজ্যের পদক্ষেপ ‘ইতিহাসের বড় ব্যর্থতা’

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১১:০৭ আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১:০৭

মহামারির প্রাথমিক অবস্থায় কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে আরও ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবার ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করেন দেশটির আইনপ্রণেতারা। ব্রিটিশ আইন প্রণেতাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বিজ্ঞানীদের সমর্থনে সরকার পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করেছে আর কার্যত সংক্রমণের মধ্য দিয়ে হার্ড ইমিউনিটি অর্জন করতে চেয়েছে। আর সেই কারণেই প্রথম লকডাউন আরোপে দেরি হয়ে যায়, বাড়ে প্রাণহানি।

আন্তঃদলীয় আইনপ্রণেতাদের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের সফলতাও রয়েছে, বিশেষ করে টিকাদান কর্মসূচিতে। গবেষণা থেকে শুরু করে উন্নয়ন এবং টিকা চালুর সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে আইনপ্রণেতারা ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে কার্যকর উদ্যোগ অভিহিত করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের হেলথ অ্যান্ড সোস্যাল কেয়ার কমিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির দীর্ঘ প্রতিক্ষিত প্রতিবেদনে এসব অনুসন্ধান হাজির করা হয়েছে। এসব কমিটিতে সব দলের আইনপ্রণেতাদের অংশগ্রহণ রয়েছে।

দেড়শ’ পাতার প্রতিবেদনে কমিটিগুলো মহামারির পুরো সময় জুড়ে সফলতা এবং ব্যর্থতার নানা ধরণ সামনে এনেছে। এই মহামারিতে দেশটিতে এখন পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আইনপ্রণেতারা একে এক শতাব্দির মধ্যে ‘সবচেয়ে বড় শান্তিকালীন চ্যালেঞ্জ’ আখ্যা দিয়েছেন।

রক্ষণশীল দলের আইনপ্রণেতা জেরেমি হান্ট এবং গ্রেগ ক্লার্ক এসব কমিটির প্রধান। তারা বলেছেন, মহামারির প্রকৃতিটাই এমন ছিলো যে সবকিছু ঠিকঠাক হওয়াটাই অসম্ভব ছিলো। প্রতিবেদনের সঙ্গে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, ‘যুক্তরাজ্যে কিছু বড় অর্জনের সঙ্গে কিছু বড় ভুলও হয়েছে। উভয় দিক থেকে শিক্ষা নেওয়াটাই জরুরি।’

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, শিক্ষা নেওয়া হবে। সেই কারণেই আগামী বছর একটি পূর্ণাঙ্গ সরকারি তদন্ত হবে।

/জেজে/
সম্পর্কিত
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
সর্বশেষ খবর
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো