যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘোষণা

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২১:৫৭

যুক্তরাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অন্তত একজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার (১৩ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বরিস জনসন সাংবাদিকদের বলেন, ‘দুঃখজনকভাবে এখন অন্তত একজন ওমিক্রন আক্রান্ত রোগীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।’ তিনি বলেন, ‘ফলে আমি মনে করি এটি ভাইরাসের অপেক্ষাকৃত মৃদু সংস্করণ- এমন ভাবনা এক পাশে সরিয়ে রাখা উচিত এবং এটি মানুষের মধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে তা স্বীকার করা দরকার।’

গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই বরিস জনসন কঠোর বিধিনিষেধ আরোপ করেন। এছাড়া রবিবার তিনি স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়া ঠেকাতে সবার বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট ‘অভূতপূর্ব হারে’ ছড়িয়ে পড়ছে। বর্তমানে লন্ডনে আক্রান্ত জনগোষ্ঠীর ৪০ শতাংশই এই ভ্যারিয়েন্টে সংক্রমিত বলে জানান তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম