যুক্তরাজ্যে বড়দিনের আগে নতুন বিধিনিষেধের ইঙ্গিত

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ০১:৪৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০১:৪৩

যুক্তরাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এ অবস্থায় আগামী বড়দিনের উৎসবের আগে নতুন করে বিধিনিষেধ আরোপের কোনও সুযোগ আছে কিনা তা নিয়ে মন্তব্য করতে রবিবার (১৯ ডিসেম্বর) অস্বীকৃতি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার যুক্তরাজ্যে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। ব্রিটিশ সরকারের উপদেষ্টারা জানিয়েছেন, এই অবস্থা হিমবাহের চূড়া মাত্র। লন্ডনের মেয়র সাদিক খান পরিস্থিতিকে বড় ঘটনা আখ্যা দিয়েছেন।

বড়দিনের আগে নতুন বিধিনিষেধ আরোপ করা হবে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বিবিসি টেলিভিশনকে বলেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি, এটা খুব দ্রুত বদলে যাচ্ছে। এই মহামারিতে কোনও কিছুর নিশ্চয়তা আছে বলে মনে করি না। এই অবস্থায় আমাদের কেবল সব বিষয় পর্যালোচনার মধ্যে রাখতে হবে।’

সাজিদ জাভিদ জানান, সরকার প্রায় প্রতি ঘণ্টায় তথ্য পর্যালোচনা করছে আর বৈজ্ঞানিক উপদেষ্টাদের কথা শুনছে। নতুন করে বিধিনিষেধ আরোপ করা হলে ব্যবসা এবং শিক্ষার ওপর এর প্রভাব কেমন হবে তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ব্রিটেনে ওমিক্রনের সংক্রমণ বাড়ায় রবিবার রাত থেকে ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে জার্মানি। বড়দিনের আগে ওমিক্রনের ব্যাপক বিস্তারের আশঙ্কায় কঠোর লকডাউন জারি করছে নেদারল্যান্ডস। আগামী জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে সেখানকার স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান