রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১৮

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) তার কফিনে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। সোমবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সংবর্ধনার জন্য রাজা চার্লস ও অন্যান্য বিশ্ব নেতার সঙ্গে অংশ নেবেন বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরা।

গত বুধবার থেকে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন রাখা হয়েছে, যেখানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকছে সবার জন্য। রানির প্রতি শেষশ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলের প্রবেশমুখে দীর্ঘ সারি। প্রিয় মানুষটিকে বিদায় জানাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজারো মানুষকে। কেউ কেউ ২৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রানির কফিনের কাছে যাওয়ার সুযোগ পায়। গত ৮ সেপ্টেম্বর মারা যান এলিজাবেথ।

বাইডেন ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডানসহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানকে রানির শেষকৃত্যে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে লন্ডনে অবস্থান করছেন।

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম