ব্রিটে‌নের রাজার অতিথি হলেন কুলাউড়ার বাবর

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০২ নভেম্বর ২০২২, ২২:৪১আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২২:৪১

ব্রিটে‌নের নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কন‌সোর্ট ক্যামিলার সঙ্গে সাক্ষাত করেছেন ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিক ও ফান্ডরাইজার আমীন চৌধুরী। স্কটল্যান্ডের রাজধানী এডিনবারার হলিরুডহাউস রাজপ্রাসাদে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাডারটন থেকে তিনি অংশ নেন। যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় ক‌মিউনিটি যে অবদান রাখছে তা উদযাপনের জন্য এই সংবর্ধনা আয়োজন করা হয়।

বাংলা ট্রিবিউন‌কে আমীন চৌধুরী বাবর ব‌লেন, আমি এই আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ ক‌রেছি। এ অনুষ্ঠান ব্রিটে‌নের উন্নয়‌নে দক্ষিণ এশীয় জনগণের অবদানের স্বীকৃতির স্মারক।

আমীন বাবর চৌধুরী গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহা‌মের বা‌সিন্দা। তার গ্রা‌মের বাড়ি মৌলভীবাজার জেলায় কুলাউড়ায়।

ব্রিটিশ এডু‌কেশন অ্যাওয়ার্ডের প্রবর্তক আমীন বাবর চৌধুরী এর আগে ম্যানচেস্টারের স্কুল ও হাসপাতা‌লের জন্য তহ‌বিল সংগ্রহের উদ্যোগ নেন।

ব্যক্তি জীব‌নে আমীন বাবর চৌধুরী বিবা‌হিত ও তিন সন্তানের জনক।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম