ব্রিটেনে বাংলাদেশিদের বৃহত্তম মসজিদে বোমা হামলার হুমকি

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯

ব্রিটে‌নের অন‌্যতম বৃহত্তম মস‌জিদ, বাঙালিপাড়ার ইস্ট লন্ডন মস‌জিদ বোমা হামলার আশঙ্কায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বন্ধ ক‌রে দেওয়া হ‌য়। পরে মস‌জিদ‌টি পু‌লি‌শের প‌রিদর্শন শে‌ষে খু‌লে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইমেইলে হুমকি পাওয়ার পর স্থানীয় সময় বিকাল ৩টার পর টাওয়ার হ্যামলেটস এলাকার হোয়াইটচ্যাপেল রোডের ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছিল।

এ‌টি ব্রিটে‌নে বাংলা‌দেশি‌ ক‌মিউ‌নি‌টির সর্ববৃহৎ মস‌জিদ। এখানে সাত হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। বৃহস্প‌তিবার মসজিদ ক‌মি‌টির পক্ষ থে‌কে এক বিবৃ‌তিতে বলা হয়, উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে মস‌জি‌দে মাগ‌রি‌বের নামা‌জের জামায়াত অনু‌ষ্ঠিত হয়নি।

পরে অপর এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি পর্যালোচনার পর মসজিদ আবার উন্মুক্ত হয়েছে। এশার নামাজসহ মসজিদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্রিটেনে বাংলাদেশিদের বৃহত্তম মসজিদে বোমা হামলার হুমকি

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার ৩টা ২ মিনিটে পুলিশকে ইমেইলে হুমকি পাওয়ার কথা জানানো হয়। পুলিশ তল্লাশী চালায় এবং সতর্কতার অংশ হিসেবে মানুষদের সরিয়ে নেওয়া হয়। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ৫ টার দিকে তল্লাশী বন্ধ করা হয়। অধিকতর তদন্ত অব্যাহত থাকবে।

লন্ডন সময় সন্ধ‌্যা ৬টায় ঘটনাস্থ‌লে গি‌য়ে দেখা গেছে, বিপুল সংখ‌্যক পুলিশ মস‌জি‌দের আশপা‌শে মোতায়েন করা হয়েছে।

মস‌জি‌দের নিয়‌মিত মুস‌ল্লি সাংবা‌দিক কে এম আবু তাহের চৌধুরী জানান, বোমা হামলার হুম‌কির ঘটনায় ক‌মিউ‌নি‌টি‌তে উ‌দ্বেগ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের